July 24, 2026, 8:33 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে পৃথক ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগে মামলা ; ২ জন আটক ঝিকরগাছার কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন মণিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার যশোরে দূর্বৃত্বদের হামলায় আহত জিতু মারা গেছে ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

‘ষোড়শ শতাব্দীতে’ শুরু হওয়া বাংলাদেশ-পর্তুগাল সম্পর্ক নিয়ে সেমিনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘ষোড়শ শতাব্দীতে’ শুরু হওয়া বাংলাদেশ-পর্তুগাল সম্পর্ক নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)। সেমিনারে বক্তারা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করেন এবং বাণিজ্যের নতুন ক্ষেত্রসমূহ চিহ্নিত করার মাধ্যমে বর্তমান অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে বিআইআইএসএস-এর কার্যালয়ে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক সেক্রেটারি ড. ফ্রান্সিসকো আন্দ্রে এবং আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইআইএসএস-এর চেয়ারম্যান রাষ্ট্রদূত কাজি ইমতিয়াজ হোসেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন।

বিআইআইএসএস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেমিনারে বক্তারা দুই দেশের সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের উপরও জোর দেন যার মধ্যে উল্লেখযোগ্য ক্ষেত্রগুলো হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি, গ্রিন ট্রানজিশান, টেকসই উন্নয়ন, মানবসম্পদ রফতানি, সমুদ্র প্রযুক্তি, সুনীল অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, ডিজিটালাইজেশন এবং জলবায়ু পরিবর্তন।

এছাড়া বক্তারা তাদের বক্তব্যে ঢাকায় একটি পর্তুগিজ কূটনৈতিক মিশন খোলার বিষয়েও গুরুত্ব আরোপ করেন।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page