August 6, 2026, 2:44 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ইরানে দাঙ্গাবাজদের হামলায় আইআরজিসির গোয়েন্দা কর্মকর্তা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে দাঙ্গাকারীদের সঙ্গে সংঘর্ষে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা শাহাদাত বরণ করেছেন।

ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, গতকাল (শুক্রবার) কিছু সুযোগসন্ধানী ও দাঙ্গাবাজ লোক আইআরজিসির গোয়েন্দা কর্মকর্তা নাদের বেইরামিকে হত্যা করে। এসব দুর্বৃত্ত ইরানের নিরাপত্তা বিঘ্নিত করে শত্রু দেশগুলোকে খুশি করতে চায়।

শুক্রবার কেরমানশাহ প্রদেশের ‘সাহনে’ শহরে দাঙ্গাবাজদের সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষের খবর পেয়ে বেইরামি দাঙ্গা থামাতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন। কিন্তু এ সময় তাকে ছুরি মেরে হত্যা করা হয়। এ সময় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সাহনে শহরের গভর্নর জাহানবাখশ জাঙ্গানে বলেছেন, পুলিশ শুক্রবার নাশকতামূলক তৎপরতা চালানোর দায়ে বেশ কয়েক ব্যক্তিকে আটক করেছে।

ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছু দিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল।অন্যদিকে ইরানের যেসব শত্রু এদেশের ইসলামি শাসনব্যবস্থাকে ধ্বংস করতে চায় তারা এই নৈরাজ্য সৃষ্টিকারীদের মাধ্যমে তেহরান সরকারের পতন ঘটানোর আশায় দাঙ্গাবাজদের নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। বিদেশিদের উস্কানিতে দাঙ্গাবাজরা পুলিশসহ নিরাপত্তা কর্মকর্তাদের ওপর হামলা চালাচ্ছে এবং সরকারি ও বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও লুটপাট করছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page