July 24, 2026, 8:33 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে পৃথক ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগে মামলা ; ২ জন আটক ঝিকরগাছার কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন মণিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার যশোরে দূর্বৃত্বদের হামলায় আহত জিতু মারা গেছে ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ক্রিমিয়া উপত্যকায় সেনা-অবস্থান সুসংহত করার ঘোষণা দিল রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্রিমিয়া উপত্যকায় নিজ অবস্থান সুসংহত করার ঘোষণা দিয়েছে রাশিয়া। ক্রিমিয়ার প্রতিবেশী খেরসন অঞ্চল থেকে নিজের সেনা পুরোপুরি সরিয়ে আনার এক সপ্তাহ পর এ ঘোষণা দিল মস্কো।

ক্রিমিয়ার গভর্নর সের্গেই অ্যাক্সিওনভ বলেছেন, গোটা অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ক্রিমিয়া উপত্যকা জুড়ে সেনাবাহিনীর অবস্থান শক্তিশালী করা হচ্ছে। ক্রিমিয়ার অধিবাসীরা যাতে ‘নিরাপদ বোধ’ করেন সে লক্ষ্যে সেনাবাহিনী কাজ করছে বলে তিনি জানান।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। গত নয় মাসে ইউক্রেনের বেশ কিছু এলাকা দখল করে রুশ সেনাবাহিনী। এ সময়ে ইউক্রেনের সেনারা বেশ কয়েকবার ক্রিমিয়া উপত্যকা বরাবর পাল্টা হামলা চালানোর চেষ্টা করেছে।

২০১৪ সালে ক্রিমিয়া উপত্যকায় অনুষ্ঠিত এক গণভোটের জের ধরে এটিকে নিজের অংশ করে নিয়েছিল রাশিয়া। ইউক্রেন অবশ্য এটির মালিকানার দাবি কখনও ত্যাগ করেনি। সেই সঙ্গে ক্রিমিয়ার ওপর ইউক্রেনের সার্বভৌম ক্ষমতার প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থন রয়েছে।

এদিকে খেরসন অঞ্চল থেকে রুশ সেনারা সরে যাওয়ার পর সেখানে পুনর্গঠন কাজ শুরু করেছে ইউক্রেন। খেরসনের প্রশাসনিক উপ প্রধান সেরজি খ্লান শুক্রবার জানিয়েছেন, তারা শহরের রেলওয়ে স্টেশন পুরোপুরি মেরামত করতে সক্ষম হয়েছেন এবং শুক্রবার শেষ বেলায় প্রথম ট্রেনটি ওই স্টেশন ছেড়ে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, খেরসনের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন। তিনি ক্রিমিয়া উপত্যকাও পুনরুদ্ধার করার প্রত্যয় জানিয়েছেন।

 

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page