July 12, 2026, 9:38 am
শিরোনামঃ
২৫ হাজার ধাত্রী ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে : প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে : কৃষিমন্ত্রী চিকিৎসকদের ছুটি বাতিলসহ বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা কক্সবাজারে ঢাকাগামী বাস থেকে ৯২ হাজার পিস ইয়াবাসহ হেল্পার আটক ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত ইরানের সর্বাত্মক যুদ্ধের হুমকির মধ্যে তেহরানে কাতারের মধ্যস্থতাকারীরা অবকাঠামোয় হামলা হলে ইসরায়েলকে ছাড় দেওয়া হবে না : ইরানের নিরাপত্তা প্রধান যুদ্ধবিরতি শেষ হলেও আলোচনায় রাজি ইরান : ট্রাম্প সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ; ঝোড়ো হাওয়ার শঙ্কা স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
এইমাত্রপাওয়াঃ

জ্বালানি বাণিজ্যে ডলারের ব্যবহার বন্ধ করবে রাশিয়া ও চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, তার দেশ ও চীন জ্বালানি বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন ডলার বাদ দেয়ার পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে দুই দেশ বর্তমানে জ্বালানি লেনদেনের কাজ শতকরা ৬৪ ভাগ নিজস্ব মুদ্রায় সম্পন্ন করছে। ক্রমেই এই লেনদেনকে পুরোপুরি রুবেল এবং ইউয়ানে পরিণত করা হবে।

রসিয়া-২৪ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন আলেকজান্ডার নোভাক। তিনি বলেন, “চীন আমাদের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত অংশীদার এবং বিশেষ করে বাণিজ্য ক্ষেত্রে।” তিনি বলেন, চলতি বছর রাশিয়ার তেল, গ্যাস, কয়লা এবং বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে  নিজস্ব মুদ্রার ব্যবহার শতকরা ১০ ভাগ বেড়েছে।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী বলেন, দুই দেশ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক বাড়ানোর লক্ষ্য ঠিক করেছে এবং দু’দেশের জ্বালানি খাতের লেনদেন পুরোপুরি মার্কিন ডলার ও ইউরো বাদ দিয়ে নিজস্ব মুদ্রা হবে। আলেকজান্ডার নোভাকের তথ্য অনুযায়ী, চীন থেকে বিভিন্ন ধরনের যন্ত্র ও সরঞ্জামাদি কেনার ক্ষেত্রেও রাশিয়া নিজস্ব মুদ্রা ব্যবহার করছে। তিনি জানান, নিকট ভবিষ্যতে রাশিয়া থেকে চীনে গ্যাস রপ্তানির ব্যাপারে একটি চুক্তি সই হবে।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page