November 3, 2026, 10:36 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির চিন্তা প্রত্যাখান করলেন জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে ‘সাময়িক যুদ্ধবিরতি’তে যাওয়ার চিন্তা প্রত্যাখান করেছেন। এ নিয়ে তার মন্তব্য- এটি কেবলমাত্র পরিস্থিতিকে আরো খারাপ করবে। খবর এএফপি’র

হ্যালিফ্যাক্স আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে সম্প্রচারিত বক্তব্যে ইউক্রেনের নেতা বলেন, “ফের শক্তি অর্জনে রাশিয়া এখন সাময়িক যুদ্ধবিরতি সুযোগ খুঁজছে। কেউ এটাকে যুদ্ধের পরিসমাপ্তি বলতে পারে। তবে এ ধরনের সাময়িক যুদ্ধবিরতি পরিস্থিতিকে কেবল আরো খারাপ করবে।”

তিনি বলেন, “কেবলমাত্র রাশিয়ার আগ্রাসনের সম্পূর্ণ ধ্বংসের ফলাফল হতে পারে একটি সত্যিকারের বাস্তব, দীর্ঘস্থায়ী এবং সৎ শান্তি।”

মস্কোর ফেব্রুয়ারির আগ্রাসনের ফলে ছড়িয়ে পড়া প্রায় নয় মাসের যুদ্ধের অবসানে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র কিয়েভকে চাপ দিচ্ছে এমন কথা প্রত্যাখান করে হোয়াইট হাউস আগের দিন জানায় যে রাশিয়ার সাথে কখন আলোচনা শুরু করতে হবে তা কেবলমাত্র জেলেনস্কি সিদ্ধান্ত নিতে পারেন।

তবে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল মার্ক মিলি সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরামর্শ দিয়েছেন, কিয়েভ মস্কোর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে জয়লাভের সুবিধা নিতে এবং এ সংঘাতের অবসানে খোলামেলা আলোচনা করতে পারে।

মিলি বুধবার বলেন, “ইউক্রেন গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করলেও দেশটির এখনো প্রায় ২০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে রয়ে গেছে এবং কিয়েভের সৈন্যরা রুশ বাহিনীকে শিগগিরই দেশ ছেড়ে যেতে বাধ্য করতে পারবে এটা প্রায় অসম্ভব।”

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page