March 11, 2026, 12:23 am
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বাইডেন পরিবারের ব্যবসায়িক লেনদেনের তদন্ত করবে রিপাবলিকানরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের মধ্যবর্তী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রিপাবলিকান পার্টি। এতে করে চার বছর পর আবারও নিম্ন কক্ষের নিয়ন্ত্রণ চলেন গেছে তাদের হাতে। এরপর রিপাবলিকানরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবারের ব্যবসা খতিয়ে দেখার ঘোষণা দেয়। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ পাওয়ার মাত্র একদিন পর রিপাবলিকান পার্টি ঘোষণা দিয়েছে, তারা প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবারের ব্যবসা বাণিজ্য খতিয়ে দেখবে।

রিপাবলিকান আইন প্রণেতারা বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তারা প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিদেশী ব্যবসা ও কার্যক্রম পর্যালোচনা করবেন। ৫২ বছর বয়সী হান্টারের বিরুদ্ধে নির্বাহী তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।

যদিও হান্টার বাইডেন বর্তমান মার্কিন প্রশাসনের কোনো কিছুর সঙ্গে জড়িত নন।

কিন্তু রিপাবলিকানদের জ্যেষ্ঠ আইন প্রণেতারা জানিয়েছেন, ছেলে হান্টার বাইডেনের ব্যবসার সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেন কতটা জড়িত তা তারা খুঁজে বের করবেন। এমনকি জো বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখনও ছেলেকে ব্যবসা-বাণিজ্যে সুবিধা পেতে কি রকম সহায়তা করেছেন সেটিও তদন্ত করা হবে।

রিপাবলিকান নেতারা দাবি করেছেন, জো বাইডেন আমেরিকান জনগণের কাছে তার পরিবারের ব্যবসায় জড়িত থাকার বিষয়ে মিথ্যা বলেছেন। সংবাদ সম্মেলনে রিপাবলিকান নেতা জেমস কোমার জানান, পরিবারের ব্যবসা বাড়াতে প্রেসিডেন্ট যেভাবে যুক্ত হয়েছেন তা ক্ষমতার অপব্যবহার। এটি জো বাইডেনের বিরুদ্ধে একটি তদন্ত, পরবর্তী কংগ্রেসে এটি তাদের প্রধান লক্ষ্যে থাকবে।

রিপাবলিকান নেতারা অভিযোগ করেছেন, প্রেসিডেন্টের ছেলে হান্টার বাইডেন কর ফাঁকি ও ডিজিটাল জালিয়াতি করেছেন। তবে এসব অভিযোগের জবাব দিতে হান্টারকে প্রতিনিধি পরিষদে ডাকার কোনো ঘোষণা দেননি তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিপাবলিকান পার্টির আরেক জ্যেষ্ঠ নেতা জিম জর্ডান। কাউন্সিলের বিচার বিভাগীয় কমিটির প্রধান হিসেবে তিনি দায়িত্ব পাবেন বলে জানা গেছে।

জিম জর্ডান সংবাদ সম্মেলন শেষে এক টুইটার পোস্টে জানান, বাইডেন পরিবারের ব্যবসায়িক কার্যক্রম যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

এদিকে রিপাবলিকান পার্টির আইন প্রণেতাদের এমন সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টির নেতারা জানিয়েছেন, প্রেসিডেন্টকে বিব্রত করতে রিপাবলিকানরা এমন তদন্তের চেষ্টা করছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page