July 12, 2026, 9:38 am
শিরোনামঃ
২৫ হাজার ধাত্রী ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে : প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে : কৃষিমন্ত্রী চিকিৎসকদের ছুটি বাতিলসহ বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা কক্সবাজারে ঢাকাগামী বাস থেকে ৯২ হাজার পিস ইয়াবাসহ হেল্পার আটক ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত ইরানের সর্বাত্মক যুদ্ধের হুমকির মধ্যে তেহরানে কাতারের মধ্যস্থতাকারীরা অবকাঠামোয় হামলা হলে ইসরায়েলকে ছাড় দেওয়া হবে না : ইরানের নিরাপত্তা প্রধান যুদ্ধবিরতি শেষ হলেও আলোচনায় রাজি ইরান : ট্রাম্প সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ; ঝোড়ো হাওয়ার শঙ্কা স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
এইমাত্রপাওয়াঃ

শস্য রফতানি চুক্তি নিয়ে এরদোগান ও জেলেনস্কির আলোচনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে তার ফোনালাপ হয়েছে। তাদের আলোচনার বিষয় ছিল খাদ্য নিরাপত্তা ও জ্বালানি সহযোগিতা। তিনি শস্য রফতানিতে সহযোগিতার জন্য এরদোগানকে ধন্যবাদ জানান। হুরিয়েত ডেইলি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি আলোচনায় এরদোগানকে আশ্বস্ত করেছেন যে ইউক্রেন বিশ্ব খাদ্য নিরাপত্তার গ্যারান্টার হবে।

জেলেনস্কি এক টুইটার পোস্টে লিখেছেন, ‘প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে ফোনালাপে আমরা শস্য চুক্তির মেয়াদ বাড়ানোর প্রশংসা করেছি। আমাদের শস্য রফতানিতে সহযোগিতার জন্য আমি তাকে ধন্যবাদ জানিয়েছি এবং আশ্বস্ত করেছি ইউক্রেন বিশ্বের খাদ্য নিরাপত্তার নিশ্চয়তা দানকারী হিসেবে থাকবে। নিরাপত্তা ও জ্বালানি সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে আমাদের মধ্যে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানির লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তির মেয়াদ আরও ১২০দিন বাড়াতে সম্মত হয়েছে রাশিয়া। জাতিসংঘ ও তুরস্কের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। তাদের হস্তক্ষেপে এর মেয়াদ আবার বাড়ানো হয়।

জাতিসংঘ ও ইউক্রেন চেয়েছিল চুক্তির মেয়াদ এক বছর পর্যন্ত বৃদ্ধি করতে। কিন্তু শেষ পর্যন্ত মেয়াদ ১২০ দিন বাড়ানোর বিষয়ে সম্মত হয়।

বিশ্বের খাদ্য সরবরাহ সহজ করতে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় প্রাথমিকভাবে জুলাইয়ে তিন মাসের জন্য ওই চুক্তি স্বাক্ষর হয়েছিল। এর আওতায় ইউক্রেন তার দেশের কৃষ্ণ সাগর উপকূলের বন্দর দিয়ে বিশ্বের অন্যান্য অঞ্চলে খাদ্য পণ্য রফতানির সুযোগ পায়।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page