July 24, 2026, 10:50 am
শিরোনামঃ
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু ; তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আটক
এইমাত্রপাওয়াঃ

নিজ আসনেই হেরে গেলেন মাহাথির মোহাম্মদ ; একটি আসনও পায়নি তার দল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়ার বর্ষীয়ান নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ৫৩ বছরের রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো নির্বাচনে পরাজিত হলেন। বিষয়টিকে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সমাপ্তি হিসেবে দেখছেন অনেকে। খবর রয়টার্স।

শনিবার (১৯ নভেম্বর) মালয়েশিয়ার সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে নিজের আসন থেকেই হেরে গেছেন ৯৭ বছর বয়সী মাহাথির।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬৯ সালের পরে প্রথমবারের মতো মাহাথির প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে হেরে গেছেন। দুই দশকের বেশি সময় ধরে মালয়েশিয়া শাসন করা এই নেতা নিজের সংসদীয় আসনে পাঁচ প্রার্থীর মধ্যে চতুর্থ হয়েছেন।

এর আগে মাহাথির এক সাক্ষাৎকারে বলেছিলেন, নির্বাচনে হেরে গেলে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন তিনি।

আলজাজিরার সাংবাদিকি ফ্লোরেন্স লুই কুয়ালামপুর থেকে বলেন, বিস্ময়কর ঘটনা হলো, মাহাথির কেবল হারেননি, তিনি হেরেছেন ভয়াবহভাবে। তার জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। কাস্ট হওয়া ভোটের আট ভাগের এক ভাগও পাননি। তার দল একটি আসনেও জয়ী হতে পারেনি।

প্রসঙ্গত, ১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। ক্ষমতাসীন দলের ব্যাপক দুর্নীতির অভিযোগের মধ্যে তিনি ফের ক্ষমতায় আসেন ২০১৮ সালে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page