June 8, 2026, 3:01 am
শিরোনামঃ
সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া ৬ নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে হাসপাতাল বগুড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার জয়পুরহাটে ‘কামলা’ সম্বোধন করে কথা বলাকে কেন্দ্র করে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ হিন্দু-মুসলিম রাজনীতি কি কাউকে চাকরি দিয়েছে : ককরোচ পার্টি প্রধান ইরান শক্তিশালী ও অহংকারী তাই চুক্তিতে পৌঁছানো কঠিন হচ্ছে : ট্রাম্প ২,৪০০ কোটি ডলার ছাড় না দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয় : খামেনির সামরিক উপদেষ্টা ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা
এইমাত্রপাওয়াঃ

পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের ভ্রমণের ওপর পোল্যান্ডের নিষেধাজ্ঞা উস্কানিমূলক : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ভ্রমণের ওপর পোল্যান্ড যে নিষেধাজ্ঞা দিয়েছে তার কঠোর সমালোচনা করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পোল্যান্ডের এই নজিরবিহীন পদক্ষেপ অগ্রহণযোগ্য এবং উস্কানিমূলক।

আগামী মাসে পোল্যান্ডে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ বা ওএসসিই’র মন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে যাতে রুশ পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত হতে না পারেন সেজন্য পোল্যান্ড ল্যাভরভের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

পোল্যান্ডও গতকাল (শনিাবর) এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে যে, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে তারা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীসহ অন্য কোনো কর্মকর্তারকে ওয়ারশ সফরের অনুমতি দেবে না।রুশ পররাষ্ট মন্ত্রণালয় বলেছে, এই নজিরবিহীন এবং উস্কানিমূলক পদক্ষেপের মাধ্যমে ওয়ার্শ শুধুমাত্র নিজেদের অবস্থান ক্ষুন্ন করেনি বরং পুরো সংস্থার কর্তৃত্ব ক্ষুন্ন করেছে। পোল্যান্ড বর্তমানে এই সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে।

রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, মস্কোর বিরুদ্ধে পোল্যান্ডের এই আক্রমণ মস্কোর বিরুদ্ধে সংস্থাটির চূড়ান্ত পর্যায়ের শত্রুতামূলক অবস্থান পরিষ্কার করেছে। এর আগে গত শরতে এই সংস্থার যে বৈঠক হয়েছে তাতেও রাশিয়ার কর্মকর্তাদের যোগ দেয়ার অনুমতি দেয়নি পোল্যান্ড। রাশিয়া ১৯৭৫ সাল থেকে ওএসসিই’র বৈঠকে যোগ দিয়ে আসছে। ওই বছরই এই সংস্থাটি গঠিত হয়।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page