July 24, 2026, 10:43 am
শিরোনামঃ
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু ; তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আটক
এইমাত্রপাওয়াঃ

আগামী মাসে ক্রিমিয়া দখল হবে ; পুতিন নিখোঁজ হতে পারেন : ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির গ্যাভরিলভ বলেছেন, তার দেশের সেনারা আগামী মাসে রাশিয়ার কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নিতে পারে। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে গতকাল তিনি একথা বলেন।

গ্যাভরিলভ বলেন, ক্রিমিয়া ব্ল্যাক সোয়ান হতে পাোর এবং এই উপদ্বীপ দখলের মাধ্যমে অপ্রত্যাশিতভাবে বিজয় আসতে পারে। তিনি দাবি করেন, রাশিয়ার ভেতর থেকেই এই ব্ল্যাক সোয়ানের উত্থান হতে পারে যা ক্রিমিয়া বিজয়ে ইউক্রেনের জন্য ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে সামরিক অপশনও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী সুস্পষ্ট করে বলেন, “ডিসেম্বরের শেষ নাগাদ আমরা ক্রিমিয়া দখলের পদক্ষেপ নিতে পারি এবং সেটি সম্ভব।”স্কাই নিউজের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, আগামী মাসগুলোতে কী ধরনের ব্ল্যাক সোয়ান আসতে পারে।

জবাবে গ্যাভরিলভ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিখোঁজ হতে পারেন অথবা রাশিয়ার জনগণ বর্তমান পরিস্থিতি এবং যুদ্ধক্ষেত্রের অবস্থার কারণে বিগড়ে যেতে পারে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথার পুনরাবৃত্তি করে ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী বলেন, “রাশিয়ার সেনারা আমাদের ভূখণ্ড থেকে চলে গেলেই শুধুমাত্র তাদের সাথে আলোচনা শুরু হতে পারে।” চলমান যুদ্ধে বিজয়ের আশা করে গ্যাভরিলভ বলেন, আগামী বসন্তের শেষ নাগাদ যুদ্ধ শেষ হতে পারে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page