September 19, 2026, 1:12 pm
শিরোনামঃ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আমেরিকা ইরানের কাছে পরাজয় থেকে শিক্ষা নেয়নি : প্রেসিডেন্ট রায়িসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বিগত চার দশকে ইরানির উন্নতি ও অগ্রগতির সামনে আমেরিকা বহুবার পরাজিত হলেও সেসব পরাজয় থেকে শিক্ষা গ্রহণ করেনি। তিনি শনিবার ইরান সফররত ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর আলবুসাঈদির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

রায়িসি বলেন, গত চার দশকে ইরানের অগ্রগতির মোকাবিলায় আমেরিকার ক্রোধ ও শত্রুতা ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে।কিন্তু মার্কিনীরা এখন পর্যন্ত সেসব ব্যর্থতা থেকে শিক্ষা নেয়নি।তিনি বলেন, ইরানের মোকাবিলায় আমেরিকার নেতৃত্বাধীন দাম্ভিক ব্যবস্থার শত্রুতামূলক আচরণ এখন আর বিশ্বের কারো অজানা নয়।

এর আগে শনিবারই ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এক ভাষণে বলেন, দাম্ভিক শক্তিগুলো ইরানের বৈজ্ঞানিক অগ্রগতিতে অসন্তুষ্ট কারণ ইসলামি প্রজাতন্ত্রের অভূতপূর্ব অগ্রগতি পশ্চিমাদের কথিত লিবারেল ডেমোক্রেসিকে ইতিহাসের আস্তাকুড়ের দিকে নিয়ে যাচ্ছে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ইরানের প্রেসিডেন্ট আবারও ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ফিরে যাওয়ার জন্য তার দেশের পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করেন। তিনি এ ব্যাপারে আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলোর দ্বৈত নীতির তীব্র সমালোচনা করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page