September 21, 2026, 9:45 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

যশোর সীমান্তের মরিচ ক্ষেতের মাটির নিচ থেকে ৮০টি সোনার বার উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের শাহজাদপুর সীমান্ত থেকে ৮০টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত সোনার বাজারমূল্য প্রায় ৮ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা।

এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। এ ঘটনায় যশোরের চৌগাছা থানায় দুজনকে আসামি করে একটি মামলা করেছে বিজিবি। উদ্ধার করা সোনার ওজন ৯ কেজি ৩১০ গ্রাম।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় চৌগাছা থানার কাশিপুর-শাহজাদপুর সড়কের পাশে একটি মরিচ ক্ষেতের ভেতরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সোনার একটি চালান ভারতে পাচারের উদ্দেশে চৌগাছা থানার শাহজাদপুর সীমান্তে নিয়ে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে কাশিপুর-শাহজাদপুর সড়কের পাকা রাস্তার পাশে একটি মরিচ ক্ষেতে অভিযান চালিয়ে দুজন সন্দেহভাজন কৃষককে গতিরোধ করলে তারা সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে ওই মরিচ ক্ষেতে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৮০টি সোনার বার উদ্ধার করা হয়। পলাকতদের ধরতে বিজিবি সদস্যরা টহল জোরদার করেছে।

তিনি জানান, উদ্ধারকৃত সোনার বারগুলো ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page