July 23, 2026, 9:33 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে পৃথক ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগে মামলা ; ২ জন আটক ঝিকরগাছার কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন মণিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার যশোরে দূর্বৃত্বদের হামলায় আহত জিতু মারা গেছে ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা রফিউদ্দীনের মৃত্যু ; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে সাবেক শিক্ষা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা রফিউদ্দীন শনিবার (১৯ নভেম্বর) বিকালে ঢাকায় সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যু কালে তার বয়স হয়েছিলো (৮২) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ ২০ নভেম্বর রোববার বিকালে মহেশপুর উপজেলা পরিষদ চত্বরে গার্ড অব অনার ও জানাযা শেষে রাষ্ট্রীয় মার্যদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নামাজের জানাযায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, যুদ্ধাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান চৌধুরী, ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর মেয়র আব্দুর রশিদ খান, পৌর ল্যাবঃ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খায়রুল আনাম, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা বণিক কল্যাণ সমিতির সভাপতি ফসিয়ার রহমান, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আফাজ উদ্দীদ পরাগ, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, আব্দুর রহমান, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাপ্তাহিক সীমান্তবাণীর সম্পাদক ও মহেশপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক বাবর আলী বাবু, মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন লিটন, সাধারণ সম্পাদক অসীম মোদক, নির্বাহী সদস্য আশরাফুল আলম, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সাংবাদিক শামীম খান প্রমুখ।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page