September 19, 2026, 2:14 pm
শিরোনামঃ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করতে ন্যাটো অ্যাসেম্বলির আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাতে ইউক্রেনকে আরো সামরিক সমর্থন দেয়ার জন্য দাবি জানিয়েছে ন্যাটোর পার্লামেন্টারি অ্যাসেম্বলি। এছাড়া, রাশিয়ার বিরুদ্ধে সেনা মোতায়নের ব্যাপারে যে সীমাবদ্ধতা রয়েছে তার অবসান ঘটানোরও দাবি জানিয়েছে অ্যাসেম্বলি। সোমবার এই ঘোষণা পাস হয়েছে তবে এটি সদস্য দেশগুলোর জন্য মানা বাধ্যতামূলক নয়।

ন্যাটোর আসেম্বলিতে পাস হওয়া ওই ঘোষণায় বলা হয়েছে, ইউরো-আটলান্টিক অঞ্চল কোন মতেই এখন আর বিশ্বের নিরাপদ অঞ্চল নয় এবং পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। রাশিয়ার সামরিক অভিযানের কারণে পূর্ব ইউরোপে নিরাপত্তা পরিস্থিতি মারাত্মক অস্থিতিশীল হয়ে উঠেছে।

এই প্রস্তাবে ন্যাটো সদস্য দেশগুলোকে দফায় দফায় অনুরোধ জানানো হয়েছে যে, বর্তমান সরকারের অধীনে রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্র এবং ইউক্রেনের জন্য সামরিক, গোয়েন্দা, অর্থনৈতিক, প্রশিক্ষণ এবং মানবিক সমর্থন জোরদার করা প্রয়োজন। ইউক্রেনের জন্য যতদিন প্রয়োজন ততদিন এই সমর্থন অব্যাহত রাখতে হবে বলেও ওই প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page