September 19, 2026, 2:16 pm
শিরোনামঃ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আমেরিকাকে ‘ঘেউ ঘেউ করা ভীতু কুকুর’ বললেন কিমের বোন ইয়ো-জং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সমরাস্ত্র তৈরির ব্যাপারে ‘দ্বৈত অবস্থান’ গ্রহণ করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। সম্প্রতি পিয়ংইয়ং-এর আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে নিরাপত্তা পরিষদে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর উত্তর কোরিয়া ওই নিন্দা জানাল।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বোন ইয়ো-জং মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ‘ভয়াবহ রাজনৈতিক উস্কানিদাতা’ হিসেবেও অভিহিত করেন। তিনি দক্ষিণ কোরিয়া ও আমেরিকার ‘প্রতিটি সামরিক মহড়া’ এবং তাদের ‘লোভী সমরাস্ত্র সম্প্রসারণের’ বিষয়ে নীরবতা অবলম্বনের জন্য নিরাপত্তা পরিষদকে দায়ী করেন।ইয়ো-জং সরাসরি বলেন, “এটা নিশ্চিতভাবে নিরাপত্তা পরিষদের দ্বৈত নীতির প্রমাণ।”

তিনি আমেরিকাকে ‘ঘেউ ঘেউ করা ভীতু কুকুর’ হিসেবে অভিহিত করে বলেন, এই দেশটি কোরীয় উপদ্বীপকে একটি নয়া সংকটের দিকে ঠেলে দিচ্ছে। কিমের বোন ‘কঠিনতম পাল্টা প্রতিক্রিয়া’ দেখানোর ব্যাপারেও আমেরিকাকে সতর্ক করে দেন। তিনি বলেন, আমেরিকা যত বেশি উত্তর কোরিয়া বিরোধী পদক্ষেপ নেবে তাকে তত বেশি নিরাপত্তা সংকটে ভুগতে হবে।

এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গত শনিবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, আমেরিকার হুমকি মোকাবেলার জন্য তার দেশ পরমাণু অস্ত্র ব্যবহার করতে দৃঢ় প্রতিজ্ঞ। কোরীয় উপদ্বীপে যখন আমেরিকা তার সামরিক তৎপরতা বাড়িয়েছে এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তখন এই হুঁশিয়ারি দেন কিম। উত্তর কোরিয়ার সর্বশেষ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর কিম জং উন এই হুঁশিয়ারি দেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page