September 21, 2026, 8:46 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে নাশকতা মামলায় আটক ৩ জামায়াত নেতা কারাগারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাশকতা মামলায় জামায়াতের তিন শীর্ষ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত

লক্ষ্মীপুরে নাশকতা মামলায় জামায়াতের তিন শীর্ষ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন রুহুল আমিন, এ আর হাফিজ উল্যা ও মোহাম্মদ নুরুল হুদা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলী (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেছেন। বিচারক তাদের আবেদন নামঞ্জুর করেছেন। তাদের গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলায় আরও পাঁচজন কারাগারে আছে।

গ্রেফতার রুহুল আমিন জেলা জামায়াতের আমির, হাফিজ উল্যা সেক্রেটারি ও নুরুল হুদা জেলা কমিটির সিনিয়র নেতা।

আদালত সূত্রে জানা যায়, ২৪ সেপ্টেম্বর বিপুল শহরের দক্ষিণ তেমুহনী এলাকার সেমিপাকা ভাড়া বাসায় জামায়াতের ৪০-৫০ জন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশে বৈঠক করছিলেন। এসময় ৫২০টি জেহাদি বইসহ দুইজনকে আটক করে পুলিশ। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পরদিন সদর মডেল থানার এসআই হাবিবুর রহমান সন্ত্রাস দমন আইনে একটি মামলা করেন। আটকদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ১০ অক্টোবর রাতে আরও তিন জামায়াত নেতাকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় আবদুর রহমান, নুর আলম লিটন, আবদুর রশিদ ও সক্রিয় শিবির সদস্য সুমন ও বেলাল হোসেন কারাগারে রয়েছেন।

এদিকে মামলার অন্যতম আসামি রুহুল আমিন, হাফিজ উল্যা ও নুরুল হুদা তখন উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। জামিনের সময় শেষ হওয়ায় তারা লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page