September 11, 2026, 1:48 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষে দক্ষিণ এশিয়ার এই দেশটির সঙ্গে সরাসরি নৌযোগাযোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি দু’দশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) দ্রুত সমাপ্তির জন্য আলোচনা পুনরায় শুরু করার ওপরেও জোর দেন।
ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২২তম মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রাক্কালে বুধবার সন্ধ্যায় সফররত শ্রীলঙ্কার পরারষ্ট্রমন্ত্রী আলী সাবরির সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে বিশদ আলোচনা করেন এবং দু’দেশের জনগণের কল্যাণ ও এই অঞ্চলের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
মোমেন বাংলাদেশ থেকে সাশ্রয়ী মূল্যে কৃষিপণ্য ও ওষুধ আমদানির মাধ্যমে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারের অনুরোধ জানান।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশও বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করতে আগ্রহী।
দুই নেতা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দেশ দু’টির মধ্যে নিয়মিত ও ব্যাপক সংলাপের জন্য একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম গঠনের গতি ত্বরান্বিত করতে সম্মত হন।
বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে একে অপরের প্রার্থীতার জন্য পারস্পরিক সমর্থনের বিষয়টিও যথাযথ গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসনে শ্রীলঙ্কার সমর্থনও চেয়েছেন।
আইওআরএ’র ২২তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে বুধবার বিকেলে ঢাকায় এসেছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি।
আজ এই বৈঠক শুরু হচ্ছে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page