September 19, 2026, 4:24 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিলে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ কোরিয়া আমেরিকার বিশ্বস্ত কুকুর হিসেবে কাজ করছে : উ. কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া যে নতুন করে নিষেধাজ্ঞা দেয়ার চেষ্টা করছে তার নিন্দা জানিয়ে পিয়ংইয়ং বলেছে, সিউলের এ ধরনের পদক্ষেপের ফলে শুধু শত্রুতাই বাড়বে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন এবং কোরিয় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস ডিপার্টমেন্ট ডিরেক্টর কিম ইয়ো-জং বৃহস্পতিবার এসব কথা বলেছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়েওলের প্রশাসন স্বাধীনভাবে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়ার কথা বলার পর তিনি তার সমালোচনা করে বক্তব্য রাখেন।

উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে কিম জং উনের বোন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন ও তার মন্ত্রিসভাকে আমেরিকার ‘বিশ্বস্ত কুকুর’ বলে মন্তব্য করেন। মন্ত্রিসভার সদস্যদেরকে তিনি ‘এক পাল বোকা’ আখ্যা দিয়ে বলেন, এগুলো ওয়াশিংটনের তোতাপাখি হিসেবে কাজ করছে। তিনি সুস্পষ্ট করে বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হলে তাতে শত্রুতা ও ক্ষোভ বাড়বে।

কিম ইয়ো-জং বলেন, যেই মাত্র আমেরিকা উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিজস্ব নিষেধাজ্ঞার কথা বলেছে, অমনিই দক্ষিণ কোরিয়া তোতাপাখির মতো একই কথা বলা শুরু করেছে। তারা যদি মনে করে থাকে যে, নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে বর্তমান বিপজ্জনক পরিস্থিতি থেকে বাঁচতে পারবে তাহলে তারা অবশ্যই বোকার স্বর্গে বাস করছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page