July 10, 2026, 6:39 pm
শিরোনামঃ
সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ; ঝোড়ো হাওয়ার শঙ্কা স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নিয়মে পরিবর্তন আনছে ইসি চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সারোয়ার আলমগীর কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো পা-মাথাবিহীন অর্ধগলিত মরদেহ সিরাজগঞ্জে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি : নেতানিয়াহু কিয়েভ কখনোই মস্কোকে দমাতে পারবে না : পুতিন পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত ঝিনাইদহের মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় ৬০ পরিবারের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
এইমাত্রপাওয়াঃ

চীনের জিনজিয়াংয়ে আগুনে নিহত ১০, আহত ৯

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে ১০ জন নিহত ও নয়জন আহত হয়েছেন। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে। খবর এএফপি’র।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া পরিবেশিত খবরে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে একটি বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ে।
সিনহুয়া জানায়, এতে দগ্ধদের ‘জরুরি চিকিৎসা দেয়া সত্ত্বেও ১০ জনের মৃত্যু হয়।’
তারা আরো জানায়, ‘আগুনে মারাত্মকভাবে দগ্ধ অপর নয়জন বর্তমানে শঙ্কা মুক্ত রয়েছে।’
তারা বলছে, সেখানের আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, কর্মকর্তাদের দুর্নীতি ও দায়ত্বে অবহেলা এবং পুরোপুরি আইন না মেনে চলার কারণে চীনে অগ্নিকা- একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এ সপ্তাহে চীনের মধ্যাঞ্চলীয় আনিয়াং নগরীতে একটি কারখানায় আগুনে ৩৮ জন নিহত ও দুইজন আহত হয়।
কর্তৃপক্ষ অগ্নিকা- ছড়িয়ে পড়ার ক্ষেত্রে নিরাপত্তা আইন লঙ্ঘন করে কর্মীদের ইলেক্ট্রিক ওয়েল্ডিং করাকে দায়ি করে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page