April 2, 2026, 12:44 pm
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

নাটোরে ইমো হ্যাকিং চক্রের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের লালপুর উপজেলা থেকে ইমো হ্যাকিং চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার বিলমারিয়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মৃত শামসেদ মন্ডলের ছেলে মো. বেলাল মন্ডল (২৯), মো. শাহাবুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান (২৪), মো. মঞ্জুর রহমানের ছেলে মো. মোহন সরকার (১৯), মো. মাজদার প্রামানিকর ছেলে মো. শিমুল আলী (১৯), মো. নূর আলম সরকারের ছেলে মো. শাহ পরান সরকার (১৯), মো. ইয়াসিন আলীর ছেলে মো. রবি (২২) এবং মো. রিফাজ মন্ডলের ছেলে মো. রুবেল মন্ডল (৩২)।

র‌্যাব নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, ওয়াসিমের চাচাতো ভাই মনিরুল ইসলামের সৌদি আরব থাকেন। ওয়াসিমের ইমো আইডি থেকে মনিরুলের কাছে শ্রমিকের বিল দেওয়ার জন্য একটি বার্তা আসে এবং একটি বিকাশ নম্বর দেওয়া হয়। মনিরুল ইসলাম সরল বিশ্বাসে ওই বিকাশ নম্বরে ২১ হাজার ৫০০ টাকা পাঠান। পরবর্তীতে তার চাচাতো ভাইয়ের ইমো আইডি থেকে বেশ কিছু বিকাশ নম্বর পাঠিয়ে টাকা দিতে বলা হয়। মনিরুল ইসলাম একইভাবে ওই বিকাশ নম্বরগুলোতে মোট ১ লাখ ২০ হাজার ৮৬০ টাকা পাঠান।

কিছুদিন পর তার চাচাতো ভাই তাকে ফোন করে জানান, তার ব্যবহৃত ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। তখন মনিরুল বুঝতে পারেন প্রতারক চক্র তার কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। তিনি বিষয়টি র‌্যাবকে জানান। র‌্যাব অভিযান চালিয়ে সেই সংঘবদ্ধ ইমো হ্যাকিং চক্রের সাত সদস্যকে আটক করে। এ ঘটনায় লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page