October 8, 2026, 4:54 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে ভোটের পরিবর্তে পকেট কমিটি

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার হাবাশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হলেও অভিভাবক সদস্যদের ভোট বন্ধ রেখে পকেট কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগ উঠেছে কতিপয় ব্যক্তি গোপন বৈঠকে মুস্তাক সরদার, আসাদুল ইসলাম, বিল্লাল হোসেন, রবিউল হোসেন ও আকলিমা খাতুনকে সদস্য নির্বাচিত করে। পরে রাতের অন্ধকারে বিল্লাল হোসেন ও রবিউল ইসলামের সই নিয়ে মহিলা সদস্য আকলিমা খাতুনের সই জাল করে বিশেষ মহলের নির্দেশে সাইফুল ইসলামকে সভাপতি বানানোর উদ্যোশে একটি আবেদন করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, হাবাশপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনের জন্য নির্বাচন হওয়ার কথা ছিলো। কিন্তু বিদ্যালয়টিতে কোন ভোট হয়নি। তারা গোপনে বসে একটি পকেট কমিটি গঠন করেছে বলে জানতে পেরেছি।
আকলিমা খাতুন জানান, হাবাশপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনের জন্য অভিভাবক সদস্যদের ভোট গ্রহনের কথা ছিলো। কিন্তু ভোট করেই এলাকার সবাই বসে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে আমাকেও রাখা হয়েছে। কিন্তু কয়েক দিন পর জানা গেলো আমার সই জাল করে সাইফুল ইসলামকে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বানানোর চেষ্টা চলছে।
গোপন বৈঠকের সদস্য আসাদুল ইসলাম জানান, কবে কখন আর কারা বসে সভাপতি নির্বাচন করেছে আমার তা জানা নেই। তারা আমাকে ডাকিওনি।
হাবাশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খান জানান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির ভোট হয়নি এটা সত্য। এলাকার গন্যমান্য ব্যক্তিরা বসেই ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কিন্তু বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের জন্য আমরা স্কুল থেকে নোটিশের মাধ্যমে আকলিমা খাতুন, মুস্তাক ও আসাদুল ইসলামকে ডাকা হয়। কিন্তু তারা কোন মিটিংয়ে হাজির হয়নি। তাই আমরা সকলেই বসে সাইফুল ইসলামকে সভাপতি নির্বাচন করে অনুমোদনের জন্য পাঠিয়েছি।



Our Like Page