June 8, 2026, 8:44 am
শিরোনামঃ
সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া ৬ নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে হাসপাতাল বগুড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার জয়পুরহাটে ‘কামলা’ সম্বোধন করে কথা বলাকে কেন্দ্র করে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ হিন্দু-মুসলিম রাজনীতি কি কাউকে চাকরি দিয়েছে : ককরোচ পার্টি প্রধান ইরান শক্তিশালী ও অহংকারী তাই চুক্তিতে পৌঁছানো কঠিন হচ্ছে : ট্রাম্প ২,৪০০ কোটি ডলার ছাড় না দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয় : খামেনির সামরিক উপদেষ্টা ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা
এইমাত্রপাওয়াঃ

বিশ্ব শান্তির জন্য উত্তর কোরিয়ার সাথে কাজ করতে আগ্রহী চীন : শি জিন পিং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্ব শান্তির জন্য চীন উত্তর কোরিয়ার সাথে কাজ করতে আগ্রহী। চীনা প্রেসিডেন্ট শি জিন পিং উত্তর কোরীয় নেতা কি জং উনকে এ কথা বলেছেন।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম শনিবার এ কথা জানিয়েছে।
উত্তর কোরিয়ার আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েকদিনের মধ্যে শি এ কথা বলেছেন। উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে এটি ছিল অন্যতম শক্তিশালী।
এই ক্ষেপণাস্ত্র ছোড়ার পর উত্তর কোরিয়া ঘোষণা দেয়, তারা তাদের নিজস্ব অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের পরমাণু হুমকি মোকাবেলা করবে।
পিয়ংইয়ংএর সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়েছে, কিমকে পাঠানো এক বার্তায় শি বলেছেন, বিশ্ব এবং এ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য চীন উত্তর কোরিয়ার সাথে কাজ করতে প্রস্তুত।
শি আরো বলেছেন, বিশ্ব, সময় ও ইতিহাসের অভূতপূর্ব এই পরিবর্তনের সময়ে বেইজিং পিয়ংইয়ংয়ের সহযোগী হতে ইচ্ছুক।
শি তৃতীয় মেয়াদে নেতা নির্বাচিত হওয়ার পর কিমের পাঠানো অভিনন্দনের জবাবে এসব কথা বলেন।
এদিকে চলতি মাসের প্রথমদিকে যুক্তরাষ্ট্র নতুন শাস্তি থেকে পিয়ংইয়ংকে রক্ষার জন্যে বেইজিং ও মস্কোকে অভিযুক্ত করেছে।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারনে যুক্তরাষ্ট্রের নেতৃতে¦ মে মাসে উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার যে উদ্যোগ নেয়া হয়েছিল, তাতে চীন ও রাশিয়া ভেটো দিয়েছিল।
উত্তর কোরিয়ার ওপর ইতোমধ্যে বেশকিছু অর্থনৈতিক অবরোধ আরোপ করা হয়েছে।
উল্লেখ্য, দেশটির ৯০ শতাংশেরও বেশি ব্যবসা চীনের সাথে রয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page