November 3, 2026, 8:32 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

শান্তি আলোচনায় কলম্বিয়া সরকার ও বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রকে চায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কলম্বিয়ার সরকার ও দেশটির স্বীকৃত সর্বশেষ বিদ্রোহী গ্রুপ ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) তাদের শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রকে যুক্ত করতে চায়।
উভয়পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, তারা শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানাবে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো আলোচনার উদ্যোগ নেন। দেশটিতে আগস্টে প্রথমবারের মতো কোন বামপন্থী নেতা ক্ষমতায় আসেন। গুস্তাভো কম রক্তক্ষয়ে বামপন্থী গেরিলা, মাদকপাচারকারী ও সশস্ত্র গ্রুপের সৃষ্ট সহিংসতা বন্ধের অঙ্গীকার করেন।
উভয়পক্ষ ২০১৯ সালের পর সোমবার ভেনিজুয়েলায় আনুষ্ঠনিক আলোচনা শুরু করে। এতে ৩০ জন প্রতিনিধি অংশ নেয়। আলোচনা তিন সপ্তাহ ধরে চলবে বলে ধারনা করা হচ্ছে।
আলোচনার অন্যতম জামিনদার নরওয়ে। সেখান থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, উভয়পক্ষ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগের বিষয়ে সম্মত হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, আশা ও বিশ্বাসময় পরিবেশে এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
তবে আলোচনায় চূড়ান্ত অংশগ্রহণের বিষয়টি যুক্তরাষ্ট্র নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
এদিকে কলম্বিয়া সরকার ও বিদ্রোহী গ্রুপ আলোচনার জামিনদার হিসেবে নরওয়ে, কিউবা ও ভেনিজুয়েলার পাশাপাশি ব্রাজিল, চিলি ও মেক্সিকোকেও আমন্ত্রণ জানাতে সম্মত হয়েছে।
উল্লেখ্য, অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে কলম্বিয়ায় বামপন্থী গেরিলা, ডানপন্থী আধা সামরিক বাহিনী ও মাদকপাচারকারীদের সহিংসতা চলছে।
একজন সাবেক গেরিলা পেট্রো ক্ষমতায় আসার পর পরই তার সম্পূর্ণ শান্তি নীতির অংশ হিসেবে ইএলএনের সাথে যোগাযোগ করেন।

 

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page