July 24, 2026, 12:06 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু ; তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় : রাহুল গান্ধী
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে : পেন্টাগন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ায় দখলদার মার্কিন বাহিনীর একটি ঘাঁটি ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এই তথ্য জানিয়েছে তবে কারা হামলার সাথে জড়িত তা শনাক্ত করা যায়নি।

মার্কিন সামরিক বাহিনী দাবি করছে, বহু কষ্টে এ অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা হয়েছে কিন্তু হামলাকারীরা তা বানচাল করতে চায়। তুরস্কের সামরিক বাহিনী এবং স্থানীয় কুর্দিদের মধ্যে যখন সংঘাত বাড়ছে তখন মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার খবর বের হলো।

সেন্টকম এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, গতকাল (শুক্রবার) রাতে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আশ- শাদ্দাদি শহরের কাছে মার্কিন সামরিক ঘাঁটিতে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে বিবৃতিতে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। কারা এই হামলার সাথে জড়িত থাকতে পারে কিংবা কী ধরণের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এসব সম্পর্কে কিছুই বলা হয়নি। শুধু জানিয়েছে, ওই এলাকা থেকে কুর্দি যোদ্ধারা ফেলে যাওয়া একটি ক্ষেপণাস্ত্র উদ্ধার করেছে।

এতে বোঝা যাচ্ছে যে, এটি আন্তঃসীমান্ত হামলা নয় বরং তুলনামূলক কাছ থেকেই মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সেন্টকম দাবি করেছে, ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিংবা ঘাঁটির বিশেষ কোনো ক্ষতি হয়নি। মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র জো বুসিনো দাবি করেন, “এ ধরনের হামলায় আন্তর্জাতিক জোটের সেনারা এবং এলাকার বেসামরিক জনগণ হুমকির মুখে পড়ে। এছাড়া অনেক কষ্টে যে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা হয়েছে তাও নষ্ট হয়ে যাবে।”

এর একদিন আগে ওই এলাকায় তুর্কি সামরিক বাহিনীর অভিযানের প্রেক্ষাপটে আমেরিকা উদ্বেগ প্রকাশ প্রকাশ করে বলেছিল, তুর্কি বাহিনীর হামলার কারণে ওই এলাকায় মার্কিন সেনারা সরাসরি হুমকি মুখে পড়েছে। তবে তুরস্ক এই অভিযোগ নাকচ করে দেয়।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page