July 24, 2026, 12:11 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু ; তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় : রাহুল গান্ধী
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে মালয়েশিয়া : প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, এশিয়া মহাদেশ এবং মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার যে সিদ্ধান্ত তার প্রশাসন নিয়েছে তাতে মালয়েশিয়া অগ্রাধিকার পাচ্ছে। তিনি আরো বলেছেন, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে নিজেদের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার উপযুক্ত ক্ষেত্র মালয়েশিয়া ও ইরানের রয়েছে।

রায়িসি শুক্রবার বিকেলে মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে শুভেচ্ছা জানাতে তাকে টেলিফোন করেন এবং সেখানে তিনি এসব কথা বলেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, দু’দেশের দায়িত্বশীলরা আন্তরিক উদ্যোগ নিলেই কুয়ালালামপুর ও তেহরানের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

টেলিফোনালাপে তাকে অভিনন্দন জানানোয় ইরানের প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি ইরানের সঙ্গে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। আনোয়ার ইব্রাহিম বলেন, মুসলিম বিশ্বের দু’টি বড় ও শক্তিশালী দেশ ইরান মালয়েশিয়অর মধ্যে সম্পর্ক ও সহযোগিতা যাতে শক্তিশালী হয় সেজন্য তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমকে রাজপ্রাসাদের পক্ষ থেকে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। গত শনিবারের সাধারণ নির্বাচনে কোনও দল বা জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নজিরবিহীন ঝুলন্ত পার্লামেন্টে তৈরি হলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এ অবস্থায় রাজার হস্তক্ষেপে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান আনোয়ার ইব্রাহিম। তবে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও মালয়েশিয়ায় সরকার গঠন ঘিরে অনিশ্চয়তা কাটেনি। ইব্রাহিম সরকারকে আগামী ১৯ ডিসেম্বর পার্লামেন্টের আস্থা ভোটে জয়লাভ করে ক্ষমতায় টিকে থাকতে হবে।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page