September 20, 2026, 2:03 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে ছাত্রদলের ১৫১ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে ইটপাটকেল ছুঁড়ে মারার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ ১৫১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

শুক্রবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে পুলিশের ওপর হামলার ঘটনায় সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুজ্জামান মামলাটি দায়ের করেন। এতে ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়।

অন্যরা হলেন সাবেক ছাত্রদল নেতা জুয়েল আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবদুর রহিম রাজন, আবদুল আজিজ মিশু, পৌর ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক হাছিবুর রহমান অভি, যুগ্ম-আহবায়ক ইসমাইল হোসেন রনি, ছাত্রদল নেতা বায়েজীত ভূঁইয়া, কাউছার আহমেদ ও রানা।

এজাহার সূত্র জানায়, অভিযুক্তরা শহরের পুরাতন আদালত সড়কে জড়ো হয়ে উচ্ছৃঙ্খল আচরণ করে জনমণে আতংক তৈরি ও বাজারে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। এসময় তাদের কোন কর্মসূচি থাকলে সেখান থেকে যাওয়ার জন্য বলে পুলিশ। মানুষের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্যও তাদের অনুরোধ করা হয়। কিন্তু ছাত্রদলের উত্তেজিত নেতাকর্মীরা তা মানতে নারাজ ছিল।
একপর্যায়ে তারা পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছুঁড়ে। এতে মামলার বাদি আনিছুজ্জামান, কনস্টেবল শফিক উল্যা ও জিসান আহমেদ আহত হয়। পরে তারা সদর হাসপাতালে চিকিৎসা নেন।

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জিদান চৌধুরী জানান, শান্তিপূর্ণ মিছিলে শুরু থেকেই পুলিশ বাধা দিয়েছে। শহরের ব্রিজ পার হলেই পুলিশ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করে। এতে পুলিশ সদস্যরা এলোপাতাড়ি নেতাকর্মীদেরকে লাথি-কিল-ঘুষি ও থাপ্পড় মারে। তাদের মারধরে ১২ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন তিনি।

ওসি আরও জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page