September 21, 2026, 7:53 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে পিকআপ ভ্যানের ধাক্কায় এসআই নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদীর শিবপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. সবুজ (৩০) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

শনিবার দুপুরে আহত অবস্থায় নরসিংদী থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহত সবুজ নরসিংদীর বেলাব উপজেলার খামারের চর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি ঢাকার ডেমরা থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কমর্রত ছিলেন।

স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ জানায়, শনিবার সকাল ৯টায় সবুজ শিবপুরের বড়ইতলা এলাকা থেকে  মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিল। তিনি কারারচরের মদিনা ফ্যাক্টরির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে।

তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রের্ফাড করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণ করেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর হায়দার তালুকদার বলেন, সবুজকে আহত আবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে সে মারা যায়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page