June 8, 2026, 7:35 am
শিরোনামঃ
সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া ৬ নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে হাসপাতাল বগুড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার জয়পুরহাটে ‘কামলা’ সম্বোধন করে কথা বলাকে কেন্দ্র করে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ হিন্দু-মুসলিম রাজনীতি কি কাউকে চাকরি দিয়েছে : ককরোচ পার্টি প্রধান ইরান শক্তিশালী ও অহংকারী তাই চুক্তিতে পৌঁছানো কঠিন হচ্ছে : ট্রাম্প ২,৪০০ কোটি ডলার ছাড় না দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয় : খামেনির সামরিক উপদেষ্টা ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা
এইমাত্রপাওয়াঃ

বিএনপি ছিনতাইকারী দলে পরিণত হয়েছে : তাজুল ইসলাম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘বিএনপি এখন ছিনতাইকারী দলে পরিণত হয়েছে। তাই এ দল থেকে সবাইকে সাবধান হয়ে নিজেদের সম্পদ রক্ষায় সতর্ক থাকতে হবে।’

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার গোয়াল ঘুন্নী এলাকায় ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক এমপি নূর মোহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় তাজুল ইসলাম বলেন, ‘বিএনপি কথায় কথায় নির্বাচন বর্জন করে। নির্বাচনে না এসে ক্ষমতায় যেতে চায় দলটি। বিএনপির ধারণা, আওয়ামী লীগের লোকেরা তাদের ভোট দিয়ে দেবেন।’

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি শুধু সমালোচনা করা ছাড়া আর কোনও কিছুই করতে পারে না। আওয়ামী লীগকে স্বীকার না করেন, আওয়ামী লীগের উন্নয়নকে তো স্বীকৃতি দেবেন।’

উল্লেখ্য, যমুনা ব্যাংক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে সারা দেশের ৬৩৪ জন ঠোঁটকাটা, তালুকাটা ও শরীরের বিভিন্ন অংশে পোড়া রোগীদের বিনামূল্যে নেদারল্যান্ডসের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে প্লাস্টিক সার্জারির কার্যক্রম চালানো হচ্ছে। যা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।

 

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page