June 8, 2026, 7:38 am
শিরোনামঃ
সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া ৬ নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে হাসপাতাল বগুড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার জয়পুরহাটে ‘কামলা’ সম্বোধন করে কথা বলাকে কেন্দ্র করে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ হিন্দু-মুসলিম রাজনীতি কি কাউকে চাকরি দিয়েছে : ককরোচ পার্টি প্রধান ইরান শক্তিশালী ও অহংকারী তাই চুক্তিতে পৌঁছানো কঠিন হচ্ছে : ট্রাম্প ২,৪০০ কোটি ডলার ছাড় না দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয় : খামেনির সামরিক উপদেষ্টা ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা
এইমাত্রপাওয়াঃ

বিদেশি রাষ্ট্রদূতদের সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করায় বিদেশি কূটনীতিকদের সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২৬ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সময় হলে আমরাও বিদেশিদের বিরুদ্ধে অ্যাকশনে যাব।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করায় তারাও পদক্ষেপ নিয়েছিল। যুক্তরাষ্ট্র রাশিয়ার ২০ থেকে ২১ জন কূটনীতিককে বের করে দিয়েছিল। তবে, আমাদের সেই শক্তি নেই বলে আমরা এমন পদক্ষেপ নেইনি। তবে, সময় হলে আমরাও অ্যাকশনে যাব।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নত দেশগুলো বিদেশি রাষ্ট্রদূতদের এক পয়সাও পাত্তা দেয় না। কিন্তু আমাদের দেশে ইদানিং বিদেশের কাছে নালিশ করা একটা নীতি হয়ে গেছে, এটা খুব দুঃখজনক।

আব্দুল মোমেন বলেন, আমাদের দেশের কিছু লোক বিদেশিদের কাছে ধর্না দেয়। যেসব দেশের সম্মান আছে, নেতৃত্বের সম্মান আছে, তারা বিদেশিদের কাছে গিয়ে কান্নাকাটি করে না।

তিনি বলেন, বিদেশিদের হস্তক্ষেপের কারণে অনেক দেশ ধ্বংস হয়ে গেছে। যেখানে বিদেশি এসেছেন, সেখানেই সমস্যা হয়েছে। এজন্য তাদের থেকে দূরে থাকতে হবে। তাদের পরামর্শও আমাদের প্রয়োজন নেই।

এ সময় যেকোনো ইস্যুতে বিদেশিদের দ্বারস্থ না হতে বিএনপিকে পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিদেশিদের কাছে না গেলে তাদেরও মঙ্গল হবে, দেশেরও মঙ্গল হবে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page