November 19, 2026, 4:37 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

বশির আল-মামুন, চট্টগ্রাম :  চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা পিকআপের পিছনে দ্রুতগামী বাসের ধাক্কায় ৩ জন নিহত এবং ২ জন গুু“তর আহত হয়েছে।শনিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের চিনকী আস্তানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পিকআপচালক মাদারীপুর জেলার শিবচর থানার ভদ্রাসন এলাকার আব্দুর রব বেপারির ছেলে মো. খোরশেদ আলম (৩৮), পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার বলদিয়া এলাকার মো. হাসান (৪২), বরিশাল জেলার বানারিপাড়া থানার বিশার কান্দি এলাকার মোহাম্মদ হায়দার আলীর পুত্র মো. সোহেল (৩৮)।

আহতরা হলেন- আরিফ (৩০) ও মো. মিজানুর রহমান মিজান (৩৫)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকী আস্তানা এলাকায় সড়কের পাশে দাঁড়ানো চট্টগ্রামমুখী পিকআপকে (নং ঢাকা মেট্রো ন ১৯-৪৪৫১) দ্রুতগামী এনা পরিবহনের একটি বাস (নং ঢাকা মেট্রো ব ১৪-৯৩৬১) ধাক্কা দিলে পিকআপ চালক ও যাত্রীরা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ আলম ও মোহাম্মদ হাসানকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মারা যান।

নিহত সোহেলের আত্মীয় জহিরুল ইসলাম জানান, তারা ঢাকা থেকে পিকআপযোগে চট্টগ্রামে একটি জাহাজ মেরামতের কাজ করতে যাচ্ছিলেন। এসময় চালক প্রকৃতির ডাকে সাড়া দিতে মিরসরাইয়ের চিনকী আস্তানা এলাকায় রাস্তার পাশে পিকআপ দাঁড় করায়। এসময় পিছন থেকে একটি দ্রুতগামী বাস সজোরে ধাক্কা দিলে ৫ জনের মধ্যে ৩ জন মারা যান। আহত দুজনের শারীরিক অবস্থাও ভালো নয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর বলেন, তিনজনের মরদেহ এরং দুর্ঘটনায় কবলিত বাস ও পিকআপ থানা পুলিশের হেফাজতে রয়েছে। এখনো নিহতদের স্বজনরা থানায় এসে পৌঁছায়নি। তারা আসলে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page