November 1, 2026, 9:01 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল ; সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের
এইমাত্রপাওয়াঃ

ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা শিথিল করল আমেরিকা ; শেভরনকে তেল রপ্তানির অনুমতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভেনিজুয়েলার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিল করেছে মার্কিন প্রশাসন। এর অংশ হিসেবে আমেরিকার অর্থ মন্ত্রণালয় বহুজাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে তেল রপ্তানির অনুমতি দিয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে ভেনিজুয়েলার সরকার এবং বিরোধীদলগুলোর মধ্যে রাজনৈতিক অচলাবস্থা নিরসনের লক্ষ্যে একটি সামাজিক সুরক্ষা চুক্তি সই হওয়ার পর দেশটির ওপর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিল করা হল।

মার্কিন অর্থ মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, শেভরন কর্পোরেশনকে সীমিত মাত্রায় তেল উত্তোলন করে আমেরিকায় রপ্তানির অনুমতি দেয়া হয়েছে যাতে ভেনিজুয়েলা সরকার লাভের অংশ না পায়। মার্কিন সরকার বলছে, তেল বিক্রির এই অর্থ শুধু শেভরন কোম্পানি পাবে যার মাধ্যমে এই কোম্পানির কাছে ভেনিজুয়েলা সরকারের ঋণের কিস্তি শোধ হয়। তেল বিক্রির টাকা থেকে ভেনিজুয়েলা সরকার কোন ধরনের ট্যাক্স অথবা স্বত্ব বাবদ অর্থ পাবে না।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, ভেনিজুয়েলা সরকারের ওপর আমেরিকা অন্য যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো বহাল থাকবে।

মার্কিন এই ঘোষণা ও শর্ত অনুসারে শেভরন কি পরিমাণে তেল উত্তোলন এবং রপ্তানি করতে পারবে তা এখনো পরিষ্কার নয়। পাশাপাশি ভেনিজুয়েলা সরকার এইসব শর্ত মেনে নেবে কিনা তাও স্পষ্ট নয়। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক তেলের বাজারে যে সংকট তৈরি হয়েছে তাতে মার্কিন শর্ত সাপেক্ষে ভেনিজুয়েলার এই সীমিত পরিসরের তেল বিক্রি কতটা কার্যকর প্রভাব ফেলতে পারবে তাও প্রশ্নের মুখে।

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৭ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page