July 24, 2026, 2:13 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু ; তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয় : রাহুল গান্ধী
এইমাত্রপাওয়াঃ

জোড়া বোমা হামলায় আহত আরো এক ইসরাইলির মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের আলকুদস জেরুজালেম শহরে চলতি সপ্তাহে একটি বাস স্টেশনে যে জোড়া বোমা হামলা হয়েছিল তাতে আহত আরো এক অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি মারা গেছে।

গতকাল শনিবার ইসরাইলের কর্মকর্তারা এ ঘোষণা দেন। তারা জানান, বিস্ফোরণের দিন ওই ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছিল। গত বুধবার জেরুজালেম শহরের পশ্চিম প্রান্তে এই  বিস্ফোরণ ঘটে এবং ওই দিনে এক ইসরাইলি নিহত হয়েছিল। ইসরাইলের স্বাস্থ্য বিভাগের হিসাব মতে, বিস্ফোরণ দুটিতে অন্তত ১৩ জন ইসরাইল আহত হয়েছিল।

২০১৬ সালের পর এই প্রথম ইসরাইলের ভেতরে এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটলো। বুধবার সকাল সাতটার দিকে জেরুজালেম শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আধঘণ্টা পরে ঘটে দ্বিতীয় বিস্ফোরণ। ফরাসি বার্তা সংস্থা এএফপি ইসরাইলি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, দূর নিয়ন্ত্রিত রিমোটের সাহায্যে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এখন পর্যন্ত কোনো সংগঠন এর দায় স্বীকার করেনি।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধে আন্দোলন হামাস এবং জিহাদ আন্দোলন এই হামলাকে ইসরাইলের হত্যাযজ্ঞ ও দমন-পীড়নের বিরুদ্ধে ফিলিস্তিনিদের স্বাভাবিক জবাব বলে উল্লেখ করেছে। এছাড়া লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এই হামলার প্রশংসা করেছে।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হাতে ২০০’র বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page