September 19, 2026, 4:25 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিলে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চীন-রাশিয়ার সঙ্গে সহযোগিতাকে অগ্রাধিকার দেয়া হবে : কাজাখস্তানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জুমার্ত তোকায়েভ বলেছেন, নিকটতম দুই প্রতিবেশী চীন এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতাকে অগ্রাধিকার দেবে তার সরকার। গতকাল (শনিবার) কাজাখস্তানের নতুন সরকারের কর্মকাণ্ড শুরুর প্রথম দিনে দেয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। কাজাখস্তানে সম্প্রতি যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে কাসিম জুমার্ত বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

গতকালের ভাষণে তিনি বলেন, কাজাখস্তান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে যার মূল লক্ষ্য হবে জাতীয় স্বার্থ রক্ষা করা। তিনি বলেন, “আমাদের অগ্রাধিকার বিবেচনা করে বেইজিং এবং মস্কোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলবো। এরপরেই গুরুত্ব পাবে মধ্য এশিয়ার দেশগুলো।”

তোকায়েভ আরো বলেন, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদ অনুসরণের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে কাজাখস্তান। তবে অন্য দেশগুলোর সঙ্গেও বহুজাতিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক বাতিল করবে না আস্তানা। তিনি জানান, তার দেশ আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং আগ্রহী অন্য দেশগুলোর সঙ্গেও কাজ করবে।

গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে তোকায়েভ শতকরা ৮০ ভাগ ভোট পেয়েছেন। ২০১৯ সালে সর্বপ্রথম তিনি ক্ষমতায় আসেন। এর আগে দেশটিতে দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিলেন নূর সুলতান নাজারবায়েভ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page