September 19, 2026, 4:27 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিলে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পুরস্কার হিসেবে আর কাউকে মন্ত্রীত্ব নয় : আনোয়ার ইব্রাহিম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়ার নতুন মন্ত্রিসভার আকার অপেক্ষাকৃত ছোট করার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রবিবার এক সংবাদ সম্মেলনে নিজের এ সংক্রান্ত আগের ঘোষণার পুনরাবৃত্তি করেন তিনি। বলেন, পুরস্কার হিসেবে আর কাউকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে না। এ ধরনের অযৌক্তিক পদ্ধতি থেকে তার সরকার সরে আসবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য স্টার।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমি চাই তারা আমার নীতি, সুশাসন ও দুর্নীতি বিরোধী অভিযানের প্রতি অঙ্গীকার এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে আমাকে সমর্থন করুক।’

প্রবীণ এই রাজনীতিক বলেন, ‘অবশ্যই আমরা একটি বা দুটি ক্ষেত্রে বিবেচনা করতে পারি যেখানে এটি একেবারে প্রয়োজনীয়। তবে এটিকে রাজনৈতিক সমর্থনের পুরস্কার হিসেবে দেখা উচিত নয়।’

নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণার বিষয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই নাম ঘোষণা করা হবে। বিষয়টি নিয়ে বর্তমানে ক্ষমতাসীন পাকাতান হারাপান জোটের শরিকদের সঙ্গে আলোচনা চলছে।

আনোয়ার ইব্রাহিমের নিজ দল পিপলস জাস্টিস পার্টি (পিকেআর), ডিএপি, আমানাহ এবং ইউনাইটেড প্রগ্রেসিভ কিনাবালু অর্গানাইজেশন (ইউপিকেও)-এর মতো দলগুলো এই আলোচনায় অংশ নিচ্ছে।

এর আগে ২৫ নভেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম কর্মদিবসেই মন্ত্রিসভার আকার কমানোর ঘোষণা দেন আনোয়ার ইব্রাহিম। একইসঙ্গে মন্ত্রীদের বেতন কমানোর ব্যাপারেও নিজের আগ্রহের কথা জানান তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page