May 13, 2026, 9:58 pm
শিরোনামঃ
ঝিনাইদহে ভাড়া বাসা থেকে নারী হোটেল শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সভাপতিত্ব একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি : তথ্যমন্ত্রী হামের টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে : স্বাস্থ্যমন্ত্রী রেজিম চেঞ্জ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র : ফরহাদ মাজহার ফেনীতে নির্মাণাধীন ভবনের মেঝে থেকে গৃহবধূর লাশ উদ্ধার চট্টগ্রামে ফ্লাইওভার থেকে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার সবচেয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব যুদ্ধ শেষ করতে আমাদের চীনের প্রয়োজন নেই : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে আরো সহায়তা দেয়ার অঙ্গীকার করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছেন, তার সরকার ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া জোরদার করবে। আজ (সোমবার) লন্ডনের ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে দেয়া বক্তৃতায় এই প্রথম তিনি পররাষ্ট্রনীতি বিষয়ে গুরুত্বপূর্ণ ও নীতি নির্ধারণীমূলক বক্তব্য দিলেন।

ঋষি সুনাক বলেন, “যতক্ষণ প্রয়োজন ততক্ষণ আমরা ইউক্রেনের পাশে দাঁড়াবো। আমরা সামরিক সহায়তা দেয়া অব্যাহত রাখব এবং প্রয়োজনে আগামী বছর তা বাড়াবো। আমরা ইউক্রেনের জন্য নতুন করে বিমান সহায়তা সরবরাহ করব।”

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, তার সরকার আগের মতো নয় বরং নতুনভাবে ইউক্রেনকে সহায়তা দেবে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে আমেরিকা, ব্রিটেনসহ পশ্চিমা বেশিরভাগ দেশ বিপুল পরিমাণে অস্ত্র ও অর্থ সহায়তা নিয়ে কিয়েভের পাশে দাঁড়িয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু পর থেকে এ পর্যন্ত যেসব দেশ ইউক্রেনকে দৃঢ়তার সাথে আন্তরিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে ব্রিটেন তার অন্যতম।

গত সেপ্টেম্বর মাসে ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছিলেন, ইউক্রেন যুদ্ধ শুরু পর থেকে এ পর্যন্ত তারা কিয়েভকে ২৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে।

ঋষি সুনাক সম্প্রতি ইউক্রেন সফরে যান এবং দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তিনি জানিয়েছিলেন, ব্রিটেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের পাশে রয়েছে। ইউক্রেনে শান্তি এবং নিরাপত্তা ফিরে না আসা পর্যন্ত ব্রিটেন এই সমর্থন অব্যাহত রাখবে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page