November 3, 2026, 7:00 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ভাতিজিকে গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভাতিজি ফরিদা মোরাদখানিকে ইরান সরকারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য বিদেশি সরকারগুলোর প্রতি আহ্বান জানানোর পর গ্রেপ্তার করা হয়েছে। তিনি ইরানের কট্টরপন্থী ইসলামী শাসনকে ‘হত্যা ও শিশুহত্যার রাজত্ব’ বলে অভিহিত করেছিলেন। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়, ভাইজির মন্তব্যকে ভালোভাবে নেননি খামেনি। ফরিদার ভাই জানান, তার বোনকে আটক করা হয়েছে।

কয়েকদিন আগে এক ভিডিও বার্তায় ইরানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য সারা বিশ্বের কাছে আবেদন করেছিলেন ফরিদা। তিনি তার চাচাকে জার্মানির হিটলারের সঙ্গে তুলনা করেন।

খামেনির বোন বদরির মেয়ে ফরিদা বরাবরই স্পষ্টভাষী এবং খামেনি বিরোধী বলে পরিচিত। প্রশাসনের বিরুদ্ধে মন্তব্য করায় এর আগেও একবার জেল খেটেছেন তিনি। তবে এবারের মতো এত স্পষ্টভাবে ইরানের ধর্মীয় শাসনের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায়নি তাকে। ভিডিওতে তিনি ইরানের মুক্তির জন্য তিনটি বিষয়ের ওপর জোর দিয়েছেন। সেগুলি হলো নারী, জীবন ও স্বাধীনতা।

কয়েকদিন আগে ২২ বছর বয়সী মাহশা আমিনিকে ঠিকমতো হিজাব না পরার অপরাধে সেদেশের নীতি পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ হেফাজতে রহস্যজনকভাবে মৃত্যু হয় তার। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। বোরখা খুলে, হিজাব খুলে, চুল কেটে প্রতিবাদে সরব হন দেশের মেয়েরা।

ইরান প্রশাসন চরম বল প্রয়োগ করেও বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে পারেনি। এমনকি, বিশ্বকাপের প্রথম ম্যাচে ইরানের ফুটবলাররা জাতীয় সঙ্গীতে যোগ দিতে অস্বীকার করেন।
সেই প্রতিবাদ ও ক্ষোভের জেরে এবার উল্টো সুর শোনা গেল ধর্ম প্রশাসনের শীর্ষ কর্মকর্তার পরিবার থেকে। মৌলবাদী শাসনের বিরুদ্ধে কথা বলার জন্য প্রতিবাদকারীকে জেলে যেতে হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page