August 18, 2026, 12:26 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচন : বিএনপি প্যানেলে সভাপতি ও সম্পাদকসহ ৭ পদে জয়লাভ ; আওয়ামী লীগের ১২ জন

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদাহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী জয়লাভ করেছেন। রোববার রাতে বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। বিএনপি পন্থী পরিষদ থেকে সভাপতি হিসাবে এডভোকেট রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট আকিদুল ইসলাম জয়ী হয়েছেন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের এডভোকেট মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট শেখ আব্দুল্লাহ মিন্টু প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে সহ-সভাপতি পদে বিএনপি সমর্থিত প্যানেল থেকে এডভোকেট রাশিদুল হাসান জাহাঙ্গীর, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান মন্ডল, তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে এডভোকেট বিনা খাতুন এবং সদস্য পদে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিথুন ও অ্যাডভোকেট মুশফিক ওয়ালিদ ইমরোজ জয় লাভ করেন। এছাড়া আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে বিভিন্ন পদে ১২ জন নির্বাচিত হয়েছেন। তথ্য নিয়ে জানা গেছে ঝিনাইদাহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৯ টি পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ২৯১ জন ভোটারের মধ্যে ২৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট মোঃ আবু তালেব। তাকে সহায়তা করেন এডভোকেট তরিকুল ইসলাম ও এডভোকেট নজরুল ইসলাম। নির্বাচন চলাকালীন সময়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও সদও উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু ভোট পর্যবেক্ষণ করেন। এদিকে বিএনপি সমর্থিত প্যানেল থেকে শীর্ষ দুইপদ সহ সাত পদে জয়লাভ করায় জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page