September 19, 2026, 6:31 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে যুবদল নেতা হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড ; ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক শামছুল আলম বাবলু হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলা থেকে চারজনকে খালাস দেওয়া হয়।

সোমবার (২৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মীর এনাম আলী বাচ্চু ও সানোয়ার হোসেন জকি। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- ইয়াকুব, রশিদ, শাহীন, ফরহাদ হোসেন বাপ্পী ও রানা। এছাড়া এ হত্যা মামলায় খায়রুল, উজ্জল, আরিফ ও কুলি খালাস পেয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৩ আগস্ট রাতে বাড়ি ফেরার পথে রাজবাড়ী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক শামছুল আলম বাবলুকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাবলুর ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে মামলা করেন। ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করের আদালত। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট উজির আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ রায়ে আগামী দিনে আসামিদের অপরাধ করা থেকে বিরত রাখবে।

এদিকে আসামি পক্ষের আইনজীবী মো. নিজাম উদ্দিন হায়দার বলেন, রায়ের সময় ৮ আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page