September 21, 2026, 6:02 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা ; স্বামীর মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে যৌতুক না পেয়ে স্ত্রী ঝর্ণা আক্তারকে নির্যাতনে হত্যার দায়ে ১৩ বছর পর স্বামী আবদুল কাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন এ রায় দেন। এছাড়া মামলায় অভিযুক্ত অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রায় প্রদানকালে দণ্ডপ্রাপ্ত আবদুল কাদের আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দত্ত।

মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার কোমারডোগা গ্রামের মালু মিয়ার ছেলে আবদুল কাদের স্ত্রী ঝর্ণা আক্তারকে যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করতেন। বিয়ের সময় দাবি করা ৫০ হাজার টাকার মধ্যে ঝর্ণার পরিবার ২০ হাজার টাকা দেয়। বাকি ৩০ হাজার টাকা পরিশোধ করতে না পারায় বিভিন্ন সময় তাকে নির্যাতন করা হয়।

আদালত সূত্র আরও জানায়, ২০০৯ সালের ২৪ জুন ভোরে স্থানীয় একটি পুকুর থেকে ঝর্ণার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝর্ণার বোন খালেদা বেগম বাদী হয়ে আবদুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন। থানা পুলিশের পর সিআইডি মামলাটি তদন্ত করে। তদন্ত শেষে ২০১৫ সালে ঝর্ণার স্বামী আবদুল কাদের, মনোয়ারা বেগম, নাজমা আক্তার ও আবদুছ ছাত্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

আদালত আবদুল কাদেরকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ২ মাস সশ্রম কারাদণ্ডের রায় দেন। এ রায়ে সাংবাদিকদের নিকট সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দত্ত।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page