September 19, 2026, 7:42 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় কুর্দি অভিযান : তুরস্ককে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর সিরিয়ায় তুরস্কের আক্রমণ ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে মার্কিন অভিযানে ব্যাঘাত ঘটাচ্ছে। যুক্তরাষ্ট্রের অভিযানে সহায়ক শক্তি কুর্দ যোদ্ধারা। ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি উত্তর সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে তুরস্ক। কুর্দ যোদ্ধাদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করার হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।

এই পরিস্থিতিতে মঙ্গলবার (২৯ নভেম্বর) পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার জানান, তুরস্কের এই অভিযান আইএস বিরোধী অভিযানে ব্যাঘাত ঘটাচ্ছে। তুরস্কের এই অভিযানের ফলে ওই অঞ্চলে আইএস ফের মাথা চাড়া দিয়ে উঠতে পারে।

বস্তুত, উত্তর সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সহযোগী কুর্দ যোদ্ধারা। সিরিয়ান ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এসডিএফ) মূলত উত্তর সিরিয়ার কুর্দ যোদ্ধাদের নিয়ে তৈরি। তারাই ওই অঞ্চল কার্যত নিয়ন্ত্রণ করে। সম্প্রতি তুরস্ক এই অঞ্চলেই বিমান হামলা চালায়।

সপ্তাহখানেক আগে ইস্তাম্বুলে ভয়াবহ বিস্ফোরণ হয়। যার জেরে ছয়জন প্রাণ হারান। তুরস্কের দাবি, কুর্দ সন্ত্রাসীরাই একাজ করেছে। যদিও কুর্দদের একাধিক গোষ্ঠী বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই বিস্ফোরণের সঙ্গে তারা যুক্ত নয়।

কিন্তু এরদোয়ানের বক্তব্য, তুরস্কে একের পর এক সন্ত্রাসী কাজ চালিয়ে যাচ্ছে কুর্দরা। ইস্তাম্বুল বিস্ফোরণের পর উত্তর সিরিয়ায় বিমান হামলা চালায় তুরস্ক। শুধু তাই নয়, তুরস্ক জানিয়েছে, তারা এরপর এই অঞ্চলে সেনা অভিযান চালাবে।

এরপরেই মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে আলোচনা শুরু করে কুর্দ বাহিনী। এই কুর্দ বাহিনীর সাহায্যেই সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে লড়াই চালিয়েছে যুক্তরাষ্ট্র। এখনো কুর্দদের সঙ্গে নিয়ে ওই অঞ্চলে পেট্রোলিংয়ে যায় মার্কিন বাহিনী।

তুরস্কের আক্রমণের পর কুর্দরা পেট্রোলিংয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। ফলে যুক্তরাষ্ট্রও পেট্রোলিং চালাতে পারছে না। এর ফলে নতুন করে আইএস লাভবান হবে বলে যুক্তরাষ্ট্রের আশঙ্কা।

এসডিএফ এর মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তুরস্কের আক্রমণ নিয়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলেছেন। রাশিয়াও জানিয়েছে, তুরস্কের এই আক্রমণ বন্ধ হওয়া উচিত। কিন্তু মুখের কথায় তারা সন্তুষ্ট নন। তারা চান, এ বিষয়ে নির্দিষ্ট কিছু নীতি তৈরি হোক। এ বিষয়েও তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলেছেন বলে মুখপাত্র জানিয়েছেন। সূত্র : ডয়েচে ভেলে

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page