October 17, 2026, 8:26 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার : যশোরের কেশবপুরে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে কেশবপুর শহরে মিছিল বের করার পর তাদের চিহ্নিত করে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

আটকরা হলেন কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য গোলাম মোস্তফা, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রাজু আহমেদ, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন এলিন, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বাবু, যশোর সদর উপজেলার ঘুরুলিয়া মধ্যপাড়া গ্রামের মোশাররফ হোসেন, আরবপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সরদার, রামকৃষ্ণপুর গ্রামের তবিবার মোল্যা এবং চাঁচড়া ডালমিল এলাকার ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন।

পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে কেশবপুর-পাঁজিয়া সড়কের শ্রীগঞ্জ ব্রিজের কাছ থেকে ৮ থেকে ১০ জনের একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলটি কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পরে মিছিলে অংশ নেওয়া আটজনকে চিহ্নিত করে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া আটজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অপতৎপরতা করতে দেওয়া হচ্ছে না। কেউ চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page