October 17, 2026, 8:19 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিচর গ্রামে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন- আকরাম হোসেন (৪০), তার স্ত্রী প্রিয়াংকা (২৪) ও তাদের দেড় বছরের মেয়ে আলিজা। আকরাম হোসেন বারাহিচর গ্রামের মৃত নুরল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সৌদি আরব প্রবাসী আকরাম হোসেন মাস তিনেক আগে দেশে আসেন। মা, ভাই ও ভাবিসহ আকরামের পরিবার একই বাড়িতে থাকতেন।

শনিবার অনেক বেলা হয়ে যাওয়ার পরও আকরাম হোসেন এবং তারা স্ত্রী ঘরের দরজা খোলেননি। এক পর্যায়ে আকরাম হোসেন মা দরজার ফাঁক দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ঘরে ঢুকে তিন জনের লাশ দেখতে পায়। ফাঁস লাগানো অবস্থায় আকারামকে পাওয়া যায়।

তার স্ত্রী প্রিয়াংকার মুখে রক্তাক্ত আঘাতে চিহ্ন রয়েছে। আর শিশুর শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির হোসেন বলেন, ‘তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page