October 17, 2026, 3:15 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তানের অভ্যন্তরে কোনো ধরনের সামরিক অভিযান বা হামলা চালানো থেকে পাকিস্তানকে সতর্ক করেছে তালেবান। একই সঙ্গে আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে সীমান্তপারের হামলা চালানোর অভিযোগও প্রত্যাখ্যান করেছে কাবুল।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আল আরাবিয়া ইংলিশকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এসব কথা বলেন।

 

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তান যদি আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে হামলা চালায়, তাহলে নিজেদের দেশ রক্ষার পূর্ণ অধিকার আফগানিস্তানের রয়েছে। সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় পাকিস্তানকে ‘কঠোর জবাব’ দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

 

এর আগে আল আরাবিয়া ইংলিশকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র অভিযোগ করেন, আফগান ভূখণ্ড উগ্রবাদীদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহের কাজে ব্যবহৃত হচ্ছে।

 

তালেবান মুখপাত্র এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, আফগানিস্তানের মাটিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পরিচালিত হওয়ার সুযোগ দেওয়া হয় না। একই সঙ্গে অন্য কোনো দেশকে লক্ষ্য করে পরিচালিত সশস্ত্র গোষ্ঠীকেও তালেবান সমর্থন করে না বলে দাবি করেন তিনি।

 

মুজাহিদ আরও বলেন, টিটিপি ও বালুচ গোষ্ঠীগুলোর সহিংসতা তালেবান ক্ষমতায় আসার অনেক আগেই শুরু হয়েছে। তাই পাকিস্তানের উচিত নিজেদের নিরাপত্তা সংকট আফগানিস্তানের ওপর না চাপিয়ে অভ্যন্তরীণভাবে তা মোকাবিলা করা।

 

তবে চলমান উত্তেজনার মধ্যেও পাকিস্তানের সঙ্গে সংলাপে বসতে আফগানিস্তান আগ্রহী বলে জানান তিনি। এ জন্য দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও সহযোগিতা জোরদারের আহ্বান জানান তালেবান মুখপাত্র।

 

এ ছাড়া কাবুল ও ইসলামাবাদের মধ্যকার বিরোধ নিরসনে বন্ধুপ্রতীম দেশ হিসেবে সৌদি আরবকে ইতিবাচক ভূমিকা রাখার এবং প্রয়োজনে মধ্যস্থতার আহ্বান জানান জাবিহুল্লাহ মুজাহিদ।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page