September 19, 2026, 7:44 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চীনের পরমাণু কর্মসূচিতে পেন্টাগন কি ভীত হয়ে পড়েছে ?

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের পরমাণু কর্মসূচিতে এক রকমের ভীত হয়ে পড়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন সেনা সদরদপ্তর বলেছে, চীন তার পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা দ্রুত গতিতে বাড়াচ্ছে এবং ২০৩৫ সাল নাগাদ দেশটির পরমাণু অস্ত্রের সংখ্যা বর্তমানের চেয়ে প্রায় চার গুণ হবে। তখন আমেরিকার চেয়ে চীনের পরমাণু অস্ত্রের সংখ্যার ব্যবধান অনেক কমে যাবে।

পেটাগন বলেছে, আগামী এক দশকে চীন তার পরমাণু অস্ত্র আধুনিকীকরণ, বৈচিত্রকরণ এবং বিস্তৃতকরণ প্রক্রিয়ায় অনেক এগিয়ে যাবে। চীনের সামরিক শক্তি সম্পর্কে পেন্টাগনের তৈরি করা বার্ষিক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। রিপোর্ট বলছে, এক দশক আগে চীন যতটা বিস্তৃত পরিসরে এবং আধুনিক প্রযুক্তি নিয়ে পরমাণু অস্ত্র তৈরি করেছে তার চেয়ে অনেক বেশি উন্নত এবং অগ্রগামী প্রযুক্তি নিয়ে এখন কাজ করছে।

বেইজিংয়র হাতে বর্তমানে ৪০০ পরমাণু ওয়ারহেড রয়েছে বলে পেন্টাগন জানিয়েছে। এর আগে এই সংখ্যা ৩৫০ বলে জানিয়েছিল। পেন্টাগন বলছে, চীন বর্তমানে যে গতিতে পরমাণু অস্ত্র তৈরি করছে তাতে ১০ বছর পরে গিয়ে তার ভাণ্ডারে আরো এক হাজার পরমাণু ওয়ারহেড যুক্ত হবে এবং ২০৩৫ সাল নাগাদ মোট পরমাণু অস্ত্রের সংখ্যা দেড় হাজারে দাঁড়াবে। আমেরিকার হাতে বর্তমানে ৩,৭৫০টি সক্রিয় পরমাণু ওয়ারহেড রয়েছে এবং মোট পরমাণু অস্ত্রের সংখ্যা পাঁচ হাজার।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page