July 12, 2026, 12:49 pm
শিরোনামঃ
দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে : ইরানের সর্বোচ্চ নেতা ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৪৩৩৩ জন হরমুজ প্রণালি সাময়িক বন্ধের ঘোষণা আইআরজিসির ২৫ হাজার ধাত্রী ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে : প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে : কৃষিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভেনিজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে : মাদুরো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, শুধুমাত্র ভেনিজুয়েলার তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা যথেষ্ট নয়।

গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি সুস্পষ্ট করে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে ওয়াশিংটনকে সঠিক দিকে হাঁটতে হবে।

প্রেসিডেন্ট মাদুরো বলেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ভেনিজুয়েলার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে যার প্রেক্ষাপটে শেভরন কোম্পানি সীমিত পরিসরে আমেরিকায় তেল রপ্তানি করতে পারবে কিন্তু কারাকাসের দাবির বিপরীতে ওয়াশিংটনের এই পদক্ষেপ যথেষ্ট নয় বরং ভেনিজুয়েলার তেল শিল্পখাতের ওপর থেকে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
চলতি সপ্তাহের প্রথম দিকে মার্কিন প্রশাসন ভেনিজুয়েলার তেল খাতের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দেয়। মাদুরো সরকার এবং ভেনিজুয়েলার বিরোধীদলের মধ্যে দীর্ঘ প্রক্রিয়ায় একটি সামাজিক সুরক্ষা চুক্তি সই হওয়ার পর আমেরিকা এই পদক্ষেপ নেয়।

ভেনিজুয়েলায় দীর্ঘদিন ধরে সরকার ও বিরোধীদলের মধ্যে যে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে তাতে আমেরিকা বিরোধী পক্ষে অবস্থান নিয়েছে এবং মূলত বামপন্থী মাদুরো সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে উসকানি দিচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page