September 21, 2026, 5:57 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

১০ দফা দাবিতে বগুড়ায় পরিবহন ধর্মঘট ; সাধারণ যাত্রীদের ভোগান্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ১০ দফা দাবিতে বগুড়ায় পরিবহন ধর্মঘট চলছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন বগুড়া ছেড়ে যায়নি। পরিবহন নেতারা বলছেন, ধর্মঘটের কারণে বগুড়া থেকে ৩৪ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।

এরআগে গত শনিবার নাটোরে বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভায় দাবি আদায়ে ৩০ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়ে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, সড়কে কোনো গণপরিবহন নেই। চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালে সব বাস সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। ব্যস্ততা না থাকায় পরিবহন শ্রমিকরা সড়কের পাশে আড্ডায় মেতে উঠেছেন। তবে সড়কে পণ্যবাহী বাহনের ব্যস্ততা ছিল প্রতিদিনের মতোই স্বাভাবিক। তুলনামূলক অন্যদিনের চাইতে মূল সড়কগুলো ফাঁকা ছিল।

চারমাথা বাস টার্মিনালে অবস্থান করা জাহিদ বলেন, আমরা ১৫ জন ধানকাটা জন্য সাঘাটা থেকে বগুড়ায় এসেছি। প্রায় দুই সপ্তাহ কাজ শেষে আজ বাড়িতে ফিরবো। তবে বাস না থাকায় এখানে এসে সবাই দীর্ঘ সময় দাঁড়িয়ে আছি। এখন সিএনজিতে যেতে হবে আমাদের। বাসে চড়ে বাড়িতে যেতে ভাড়া লাগতো ৬০ টাকা এখন সিএনজিতে লাগবে ১৭০ টাকা করে। আমাদের মতো দিন এনে দিন খাওয়া মানুষের জন্য দুই বেলা না খেয়ে থাকার সমান।

টার্মিনালে মুরাদ হোসেন নামের এক বেসরকারি চাকরিজীবীর সঙ্গে কথা হয়। তিনি জানান, প্রতিদিন বগুড়া থেকে নাটোর যাওয়া আসা করি। এক ঘণ্টা অপেক্ষা করেও কোনো যানবাহন পাচ্ছি না। কয়েক দিন পর পর পরিবহন শ্রমিক ও মালিকেরা ধর্মঘটের ডাক দেন। এতে অন্য কারও কিছু না হলেও যাত্রীদের হয়রানি ও ভোগান্তির শিকার হতে হয়।

বগুড়া-ঢাকা রুটের বাসচালকের সহকারীর কাজ করেন সেলিম মিয়া। তিনি জানান, মালিকরা বলেছেন বাস বন্ধ। বিএনপির সমাবেশের জন্য বাস বন্ধ নাকি থাকবে।

রাজশাহী বিভাগীয় মালিক শ্রমিক যৌথ ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ১০ দফা দাবিতে পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। এতে বগুড়ার অভ্যন্তরীণসহ ৩৪টি রুটের প্রায় ১২শ বাস চলাচল বন্ধ আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page