September 17, 2026, 6:09 am
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ন্যাটোতে যোগদানের আগেই ফিনল্যান্ডের কাছে অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগদানে তোড়জোড় চলছে ইউরোপের দেশ ফিনল্যান্ডের। তার আগেই দেশটির কাছে ৩৮ কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। শুক্রবার সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বৃহস্পতিবার কংগ্রেসকে অবগত করেছে যে তারা স্টিঙ্গার অ্যান্টি-এয়ারক্রাফ্ট শোল্ডার-ফায়ার ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে।

পররাষ্ট্র দফতর আরও জানিয়েছে, আত্মরক্ষার্থে ফিনল্যান্ডকে সহায়তা করা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত অস্ত্র বিক্রি ফিনল্যান্ডের প্রতিরক্ষা ও প্রতিরোধ সক্ষমতা জোরদার করবে।

রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের ১৩৪০ কিলোমিটার স্থল সীমান্ত। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর গত মে মাসে ফিনল্যান্ড ও প্রতিবেশি সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করে। তারই প্রেক্ষিতে দুই দেশের জোর প্রক্রিয়া চলছে।

তবে ন্যাটোয় যোগ দেওয়া নিয়ে প্রকাশ্যে হুমকি দিয়ে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের দাবি, এটি রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page