February 18, 2026, 11:35 am
শিরোনামঃ
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে গতিশীল করাই মূল লক্ষ্য : মির্জা ফখরুল সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ভারত-চীনের অভিনন্দন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন যেসব সুবিধা পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা চাঁদপুরে অসহায় ২০০ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কক্সবাজারের টেকনাফ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ যশোরে যুবকের পেটে মিলল ২ হাজার ২০০ পিস ইয়াবা ময়মনসিংহের ফুলপুরে বাস-সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ; আহত ১৫
এইমাত্রপাওয়াঃ

রুশ নেতাদের বিচার করতে ইউরোপের ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা প্রত্যাখ্যান করলো মস্কো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার কথিত যুদ্ধাপরাধের বিচার করার লক্ষ্যে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যে পরিকল্পনা করেছে তাকে ‘বেআইনি উদ্যোগ’ বলে প্রত্যাখান করেছে মস্কো।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন গত বুধবার এ ধরনের একটি ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব তুলে ধরে বলেন, কথিত ওই যুদ্ধাপরাধ সংঘটিত করার নির্দেশ প্রদানের জন্য ওই ট্রাইব্যুনালে রুশ নেতাদের বিচার করা হবে।

প্রস্তাবটির খবর প্রকাশিত হওয়ার পর বৃহস্পতিবারই তার জবাব দেন রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনে মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, “তারা কোনো একটি ট্রাইব্যুনাল গঠনের যে কথা বলছে তার কোনো আইনি অধিকার তাদের নেই। আমরা সেরকম কোনো কিছু মেনে নেব না বরং তা প্রত্যাখ্যান করব।”

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দিলেও জাতিসংঘে নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত ওলোফ স্কুগ বলেছেন, এ ধরনের একটি জবাবদিহীতামূলক ব্যবস্থা গঠন করা ‘আইনগতভাবে অত্যন্ত জটিল।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে না নেয়া পর্যন্ত সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে এই অঙ্গীকার করতে হবে যে, সে কখনও মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগ দেবে না।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page