October 10, 2026, 7:42 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

গত নভেম্বরে বিজিবি’র অভিযানে ১৩৪ কোটি টাকার পণ্য জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা নভেম্বরে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৩৪ কোটি ৩৭ লাখ ১৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করছে।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৫ লাখ ২১ হাজার ৯৮৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ১৬২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৪ কেজি হেরোইন, ১২ হাজার ৫৭৬ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ৯১০ বোতল বিদেশি মদ, ১ হাজার ৩১৫ ক্যান বিয়ার, ২১৪ লিটার বাংলা মদ, ১ হাজার ৮৮১ কেজি গাঁজা, ১ লাখ ৩৭ হাজার ৩৮৪ প্যাকেট বিড়ি-সিগারেট।

এছাড়া ২৩ হাজার  ৯৭৪টি নেশাজাতীয় ইনজেকশন, ৮ হাজার ৫৯২টি ইস্কাফ সিরাপ, ১ হাজার ৬১৮ বোতল এমকেডিল-কফিডিল, ২ লাখ ৯১ হাজার ৬৭৬ পিস বিভিন্ন ধরনের ঔষধ, ৪২ হাজার ১শ’টি এ্যানেগ্রা-সেনেগ্রা ট্যাবলেট এবং ১ লাখ ৫০ হাজার ৮৭৩টি অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেট।

জব্দকৃত অন্যান্য চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৫৫ কেজি ৫৪৬ গ্রাম স্বর্ণ, ৭ কেজি রূপা, ২ লাখ ১২ হাজার ৫৬৩টি কসমেটিক্স, ১০ হাজার ৪৯৪টি ইমিটেশন গহনা, ১৭ হাজার ৪২৪টি শাড়ী, ৬ হাজার ১১টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ১ হাজার ৬৩১টি তৈরি পোষাক, ২ হাজার ৯৮৯ ঘনফুট কাঠ, ৬ হাজার ৮০ কেজি চা পাতা, ৭৮ হাজার ৫৩৩ কেজি কয়লা, ৫৪ কেজি ৫শ’ গ্রাম কচ্ছপের হাড়, ১টি কষ্টি পাথরের মূর্তি, ২টি ট্রাক-কাভার্ডভ্যান, ৩টি মাইক্রোবাস-চাঁদের গাড়ি, ৫টি পিকআপ, ২৪টি সিএনজি-ইজিবাইক এবং ৬৮টি মোটরসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ৭টি পিস্তল, ৮টি গান, ৮টি ককটেল, ২৪টি মর্টাল শেল, ১টি ম্যাগাজিন এবং ৫৬ রাউন্ড গুলি রয়েছে।

এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৬ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে ১০৪ জন বাংলাদেশী ও ৬ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page