November 3, 2026, 11:39 am
শিরোনামঃ
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি শত্রুরা আমাদেরকে আত্মসমর্পণে বাধ্য করাতে পারবে না : ইরানের প্রেসিডেন্ট জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না : মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

নৌযান ছেড়ে দেয়ার জন্য অনুনয়-বিনয় করেছে আমেরিকা : ইরানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত আগস্টে লোহিত সাগর থেকে আটক নিজের নৌযানগুলো মুক্ত করার জন্য আমেরিকা ইরানের কাছে অনুনয়-বিনয় করেছে বলে জানিয়েছে ইরানের নৌকমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। তিনি বলেছেন, ওই ঘটনার পর থেকে আমেরিকান সেনারা আর এ অঞ্চলে অনুপ্রবেশ করার সাহস দেখায়নি।

শুক্রবার তেহরানের জুমার নামাজের খুতবা শুরু হওয়ার আগে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। রিয়ার অ্যাডমিরাল ইরানি বলেন, আগস্ট মাসের ঘটনায় ইরানের নৌবাহিনী আন্তর্জাতিক আইন মেনে সম্পূর্ণ পেশাদার ভূমিকা পালন করেছে। তিনি বলেন, শত্রু যদি ‘অসঙ্গত সামরিক সরঞ্জাম’ ব্যবহার করত তাহলে ইরানের নৌবাহিনী তাদেরকে সমুচিৎ শিক্ষা দিত।

গত সেপ্টেম্বরে ইরানের নৌবাহিনী জানায়, তারা লোহিত সাগর থেকে দু’টি মার্কিন চালকবিহীন নৌযান বা নৌ ড্রোন আটক করেছে। আন্তর্জাতিক জাহাজ চলাচলের ওই রুটে যেকোনো রকম দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে ড্রোন দু’টি আটক করা হয়।

ইরানের নৌবাহিনীর ‘জামারান’ ডেস্ট্রয়ার নিয়মিত টহল দিতে গিয়ে ওই দু’টি গোয়েন্দা ড্রোন আটক করে। লোহিত সাগরে জলদস্যুদের উৎপাত ও নৌ সন্ত্রাসবাদ প্রতিহত করার লক্ষ্যে ইরান সেখানে নিয়মিত টহলের ব্যবস্থা করেছে।

ইরানের নৌবাহিনী পরে নৌ নিরাপত্তা প্রতিষ্ঠা করার লক্ষ্যে একটি নিরাপদ এলাকায় মার্কিন ড্রোন দু’টি ছেড়ে দেয়।ইরানের নৌবাহিনীর কমান্ডার এখন বলছেন, আমেরিকার পক্ষ থেকে অনেক অনুনয়-বিনয় করার পর ড্রোন দু’টি ছেড়ে দিয়েছিল তার বাহিনী।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page